২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে বড় পোস্টার অক্ষয়ের

সবচেয়ে বড় পোস্টারের সুবাদে এবার পপ তারকা মাইকেল জ্যাকসনের রেকর্ড ভেঙেছেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার। ভক্তরা সম্প্রতি তৈরি করেছে তার নতুন সিনেমা ‘বস’-এর একটি বিশেষ পোস্টার, যার মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় পোস্টারের রেকর্ড ভেঙেছেন অক্ষয়।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 03:47 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

মাইকেল জ্যাকসনের ‘দিস ইজ ইট’ পোস্টারটি ছিল এতদিন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় পোস্টার, গিনেজ বুক অফ রেকর্ডসে উঠেছিল যেটির নাম। কিন্তু সম্প্রতি ‘টিম অক্ষয়’ নামে অক্ষয়ের একদল ভক্ত প্রিয় অভিনেতার জন্য তৈরি করেছেন তার নতুন সিনেমা ‘বস’-এর একটি বিশেষ পোস্টার। এটি ভেঙে দিয়েছে মাইকেলের সেই রেকর্ড।

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ৫৮ দশমিক ৮৭ মিটার চওড়া এবং ৫৪ দশমিক ৯৪ মিটার লম্বা এই পোস্টারটি ৩ অক্টোবর প্রকাশিত হয়। মাইকেলের পোস্টারের রেকর্ড ভেঙে এটি ইতোমধ্যেই বিশ্বের সবচেয়ে বড় পোস্টার হিসেবে গিনেজ বুকে স্থান পেয়েছে।

বলিউডের ‘অ্যাকশন হিরো’খ্যাত অক্ষয়ের নতুন সিনেমা ‘বস’-এ তার সঙ্গে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা। সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর।