২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিপক্ক তপু

কণ্ঠশিল্পী তপু আগের তুলনায় অনেক পরিপক্ক হয়েছেন বলে নিজের সম্পর্কে মন্তব্য করলেন তিনি। বুধবার তপুর তৃতীয় একক অ্যালবাম ‘আর তোমাকে’র প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। । অ্যালবামটি বাজারে এনেছে অগ্নিবীণা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 03:40 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

নয়টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। আটটি গানের কথা লিখেছেন তপু নিজেই। একটি গান লিখেছেন রবিউল ইসলাম জীবন। সবগুলো গানের সংগীতায়োজন করেছেন তপু। 

অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘আর তোমাকে’ গানটির একটি ইনস্ট্রুমেন্টাল ভার্সন রয়েছে। ‘এই কি বেশি না’ গানটিতে তপুর সঙ্গে কণ্ঠ দিয়েছেন তার স্ত্রী নাজিবা।

অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে তপু গ্লিটজকে বলেন, “আড়াই বছর বিরতির পর অ্যালবাম প্রকাশিত হল। অ্যালবামের গানগুলোতে কথা ও সুরে ভিন্নতা পাবেন শ্রোতারা। গানগুলোতে বেসিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে।”

আড়াই বছর বিরতির কারণ সম্পর্কে তপু জানান, শ্রোতাদের সামনে নিজেকে ভিন্নরূপে উপস্থাপন করতেই এই সময় নেওয়া। এ বিরতিতে গান নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন তপু। তপুর ব্যান্ড যাত্রীর সদস্যরাও অনেক রাত ভোর করেছেন গানের রেকর্ডিংয়ে।

তপু জানান, এ বিরতিতে ছন্নছাড়া জীবনটা গুছিয়ে নিয়েছেন। নিজের মধ্যেও পরিপক্কতাও এসেছে।