২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় ছাড়লেন মাইলি

গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস জানিয়েছেন, এর আগে বেশ কয়েকটি হলিউডি সিনেমায় অভিনয় করলেও এখন আর অভিনয়ের কোনো ইচ্ছা নেই তার। অভিনেত্রী হওয়ার চাইতে নিজেকে গায়িকা হিসেবেই প্রতিষ্ঠিত করতে চান মাইলি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 05:17 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

ডিজনি টিভি সিরিজ ‘হ্যানা মন্টানা’-খ্যাত এই গায়িকা স¤প্রতি টিভি শো ‘স্যাটারডে নাইট লাইভ’-এ অংশ নিয়ে জানান, অভিনয় ক্যারিয়ার নিয়ে কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই তার।

মাইলি বলেন, “হ্যানা মন্টানার পর আমি ভেবেছিলাম আমি আরও অভিনয় করব। আমি একটি সিনেমায় অভিনয় করলাম; এরপর বাড়ি ফিরে ভাবলাম, আর জীবনেও সিনেমায় কাজ করব না। আমি সারাজীবন গান গেয়ে যেতে চাই।”

ডিজনির ‘হ্যানা মন্টানা’ অনুষ্ঠানের মাধ্যমে খ্যাতি পেলেও মাইলি চান, খুব দ্রুত যেন মানুষ তার সেই কিশোরী ইমেজ ভুলে যায়।

নতুন অ্যালবাম ‘ব্যাঙ্গারজ’-এর মাধ্যমে নতুন এক ব্যক্তিত্ব প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদী মাইলি।

মাইলি বলেন, “আমি একজন নতুন গায়িকা হিসেবে সবকিছু শুরু করছি।”

রূপালি পর্দায় ‘দ্য লাস্ট সং’, ‘বোল্ট’ এবং ‘এল ও এল’-এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন মাইলি সাইরাস।