২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের তাড়া নেই কঙ্গনার

বিয়ের পিঁড়িতে বসার ব্যাপারে কোনো তাড়া নেই বলে জানিয়েছেন বলিউডি অভিনেত্রী কঙ্গনা রানৌত। তবে জীবনসঙ্গী হিসেবে একজন সৎ ব্যক্তিকেই বেছে নিতে চান তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 03:35 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ২৬ বছর বয়সী ওই অভিনেত্রী একজন সৎ ব্যক্তিকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন।

কঙ্গনা বলেন, “আমার নিজের কোনো তালিকা তৈরি করিনি জীবনসঙ্গী বাছাইয়ের জন্য। তবে আমি একজন সৎ এবং বড় মনের মানুষকেই পেতে চাই।”

এখন কারও সঙ্গে তার সম্পর্ক আছে কি না, এমন প্রশ্নে জবাবে কঙ্গনা বলেন, “এখন আমি একা। আর খুব জলদি বিয়ের পিড়িতে বসার তাড়াও নেই আমার।”

কঙ্গনা তার পরবর্তী সিনেমা ‘কৃষ থ্রি’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার মুক্তিপ্রতীক্ষিত সিনেমার তালিকায় আরও রয়েছে ‘উঙ্গলি’, ‘কুইন’, ‘রাজ্জো’ এবং ‘রিভলভার রানি’।