সর্বোচ্চ করদাতা বচ্চন পরিবার
ভারতে ২০১২-২০১৩ সালের অর্থ বছরের হিসাব অনুযায়ী বলিউডের সর্বোচ্চ আয়করদাতা হলেন অমিতাভ বচ্চন এবং তার পরিবার।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, মুম্বাইয়ের আয়কর বিভাগের ২৫ কোটি রুপির সীমারেখা যিনি পেরোতে পেরেছেন তাকেই ধরা হয় সর্বোচ্চ আয়করদাতা হিসেবে। আর অমিতাভ বচ্চন একাই গত এক বছরে আয়কর দিয়েছেন ৩৭ কোটি রুপি। এই খবর প্রকাশিত হওয়ার পর অমিতাভকে অভিনন্দন জানাতে তার সঙ্গে বিশেষভাবে সাক্ষাৎ করেন আয়কর বিভাগের কর্মকর্তারা।
ওদিকে জুনিয়র বচ্চন,অর্থাৎ অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন ২০১৩ সালের মার্চ মাস পর্যন্ত এক বছরে আয়কর পরিশোধ করেছেন প্রায় ৫৩ কোটি ৮১ লাখ রুপি। তাদেরও রাখা হয়েছে সর্বোচ্চ আয়কর দাতাদের এই তালিকায়।
