২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলের মা হলেন হ্যালি

ছেলের মা হয়েছেন হলিউডি অভিনেত্রী হ্যালি বেরি। ৫ অক্টোবর শনিবার এই খবর পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেন তার মুখপাত্র।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 07:10 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

লস আঞ্জেলেসের ‘সিডার্স সিনাই হসপিটাল’-এ সন্তান প্রসব করেন হ্যালি। মা এবং ছেলে দুজনেই সুস্থ আছেন।

ফরাসি অভিনেতা অলিভার মার্টিনেজের স্ত্রী হ্যালির আরেকটি সন্তান রয়েছে। হ্যালির ৫ বছর বয়সী মেয়ে নাহলার বাবা হলেন তার সাবেক প্রেমিক গ্যাব্রিয়েল অব্রে।

হাসপাতালের এক সূত্রের বরাতে পিপল জানিয়েছে, পুরো সময় অলিভার হ্যালির পাশে ছিলেন। শনিবার সকালে নাহলা তার নবজাতক ভাইকে দেখতে এসেছিল।

অক্টোবরের শুরুতে, সন্তান জন্ম হওয়ার মাত্র কয়েকদিন আগেই হ্যালিকে দেখা গেছে মেয়ের সঙ্গে কেনাকাটা করতে।

চলতি বছরের এপ্রিলে নিজের গর্ভধারণের বিষয়ে হ্যালি বলেছিলেন, “বিষয়টি আমার জন্য খুবই চমকপ্রদ। সত্যি বলতে কী এটা আমার জীবনের সবচাইতে বড় সারপ্রাইজ।”

চলতি বছরের জুলাইতে অলিভারকে বিয়ে করেন হ্যালি বেরি।