ফেইরিটেইলে রিস ওইদারস্পুন
ওয়াল্ট ডিজনির পরবর্তী ফেইরিটেইল কমেডি সিনেমা ‘হ্যাপিলি এভার আফটার’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন হলিউডি অভিনেত্রী রিস ওইদারস্পুন।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, কৌতুকপূর্ণ কাহিনির আদলে ফেইরিটেইলটি পরিচালনা করবেন ‘ডোন্ট ট্রাস্ট দি বি... ইন অ্যাপার্টমেন্ট ২৩’ সিরিজের নির্মাতা নাহনাচকা খান।
সিনেমাটিতে এক রাজপুত্র এবং রাজকন্যার কাহিনি তুলে ধরা হবে যারা ১০ বছর সূর্যাস্তের দেশে আটক থাকার পর মুক্তি পায় এবং তারা সুখী জীবনে ফিরে আসে। তারা মুক্তি পাওয়ার পর বুঝতে পারেন যে গল্পের রাজ্যেও নিজেদের সম্পর্ককে টিকিয়ে রাখতে যথেষ্ট কসরত করতে হয়।
অভিনয় করার পাশাপাশি সিনেমাটি যৌথভাবে প্রযোজনাও করবেন ওইদারস্পুন। তবে তার বিপরীতে কে অভিনয় করছেন সে বিষয়টি এখনও নিশ্চিত করে জানা যায়নি।
