বউ চোর এটিএম শামসুজ্জামান
দারুণ মজার এক চরিত্রে অভিনয় করলেন এটিএম শামসুজ্জামান। মানস পালের রচনা এবং শিমুল সরকারের পরিচালনায় টেলিফিল্ম ‘বউ চুরি’-তে তিনি অভিনয় করেছেন বউ চোরের ভূমিকায়।
পরিচালক শিমুল সরকার গ্লিটজকে বলেন, “এ টেলিফিল্মে এটিএম শামসুজ্জামান নিজাম চোরের চরিত্রে রূপদান করেছেন। এতে দেখা যাবে, নিজাম তার সহযোগী ভজাকে নিয়ে চুরির নানা ফন্দি আঁটে। নিজামের মাও একজন বিখ্যাত চোর ছিল।
এক রাতে নিজাম ভজাকে বলে, গত রাতে তার মা তাকে স্বপ্ন দেখিয়ে বলেছে সারাজীবন তো সে ছোট ছোট জিনিস চুরি করল, এখন পারলে শেষ বয়সে বড় কিছু চুরি করে দেখাতে। পরপারে যেন সেই গর্ব নিয়ে বাঁচতে পারে। স্বপ্ন দেখে নিজাম ভাবতে শুরু করে।
এরপর ভজাকে নিয়ে সে দিলরুবাদের বাড়িতে হানা দেয়। অপরূপ সুন্দরী দিলরুবাকে অপহরণের সিদ্ধান্ত নেয় তারা। অপহরণের পর দিলরুবাকে একটি ভগ্ন জমিদারবাড়িতে নিয়ে আটকে রাখে।
তারপর নিজাম ও ভজা, দিলরুবাকে ফেরত দেওয়ার শর্তে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে বসে।
