হোম-এ জেনিফার এবং স্টিভ
ড্রিমওয়ার্কস নির্মিত পরবর্তী অ্যানিমেশন সিনেমা ‘হোম’-এ কণ্ঠ দেবেন পপতারকা জেনিফার লোপেজ এবং অভিনেতা স্টিভ মার্টিন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, ২০১৪ সালের নভেম্বরে মুক্তি পাবে ‘হোম’। জেনিফার এবং স্টিভসহ অ্যানিমেশনটিতে কণ্ঠ দেবেন রিহানা এবং জিম প্রাসনস। অ্যাডাম রেক্সের ‘দ্য ট্রু মিনিং অফ স্মেকডে’ বইয়ের কাহিনি অবলম্বনে নির্মিত হচ্ছে অ্যানিমেশনটি।
সিনেমাতে বুভ নামে পরিচিত এলিয়েন দলের নেতা ক্যাপ্টেইন স্মেকের চরিত্রে কণ্ঠ দেবেন মার্টিন। এলিয়েনরা পৃথিবীর উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। রিহানা কণ্ঠ দেবেন এমন এক মেয়ের চরিত্রে যে বুভ দল থেকে পালিয়ে যায়। মেয়েটির মায়ের চরিত্রে কণ্ঠ দেবেন লোপেজ।
অ্যানিমেশনটি পরিচালনা করছেন টিম জনসন এবং চিত্রনাট্য পরিচালনা করবেন টম জে অ্যাস্টলে এবং ম্যাট এম্বার।
