২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘দুরন্ত’র যাত্রা শুরু

যাত্রা শুরু করছে নতুন ব্যান্ডদল ‘দুরন্ত’। ব্যান্ডের মূল ভোকালিস্ট হিসেবে রয়েছেন মিউজিক কম্পোজার রাকিব মোসাব্বির। ব্যান্ড ম্যানেজার হিসেবে রয়েছেন রেজাউর রহমান রিজভী।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 06:02 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

‘দুরন্ত’ ব্যান্ড সম্পর্কে রাকিব মোসাব্বির বলেন, “দীর্ঘদিন ধরেই একটি ব্যান্ড গড়ার ইচ্ছে ছিল। এবার সেই ইচ্ছের বাস্তবরূপ দিলাম। আমাদের ব্যান্ডের গানগুলো হবে রক-মেলোডি প্যার্টানের। ফলে শ্রোতা গতানুগতিক ধারার বাইরে ভিন্ন স্বাদের গান শুনতে পাবেন।”

ব্যান্ড ম্যানেজার রিজভী বলেন, “আমরা মূলত টিভি শো ও ওপেন এয়ার কনসার্টে লাইভ পারফর্মেন্স করব।”

ব্যান্ডের বর্তমান লাইন-আপে লিড গিটারিস্ট হলেন রানা আকন্দ, বেইজ গিটারিস্ট আদর রহমান মিঠু, ড্রামার আলনূর পাভেল। তাদের সঙ্গে অতিথি মিউজিশিয়ান হিসেবে আছেন বেহালাবাদক সেলিম, বাঁশিতে  বাবু, কিবোর্ডে খোকন ইসলাম। ব্যান্ডের অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে রয়েছেন অপূর্ব খন্দকার।