২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান লিখবেন প্রিয়াংকা

প্রিয়াংকা চোপড়ার ‘ইন মাই সিটি’ এবং ‘এক্সটিক’ পরপর দুটি মিউজিক ভিডিও আলোড়ন সৃষ্টি করায় পরবর্তী গানের কথা নিজেই লেখার পরিকল্পনা করছেন তিনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 02:45 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, প্রিয়াংকার সঙ্গে এক আলাপে গান লেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “আমি খুবই অস্থির প্রকৃতির এবং নিজের মনমতো চলি। আর তাই আমি চাই, আমার অ্যালবামে সব ধরনের গান থাকবে। একটি রোমান্টিক গান থাকলে তার পাশাপাশি অন্য মেজাজের গানও থাকবে।”

প্রিয়াংকা এ পর্যন্ত দুটি মিউজিক ভিডিও তৈরি করেছেন। এর মধ্যে দ্বিতীয় মিউজিক ভিডিও ‘এক্সটিক’-এ তার সঙ্গে ছিলেন আন্তর্জাতিক র‌্যাপার পিট বুল।