২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ রণবীরের পাশে দীপিকা

অসুস্থ রণবীর সিংকে দেখতে হাসপাতালে গেছেন তার সহকর্মী দীপিকা পাড়ুকোন। বেশ কিছুদিন ধরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় পড়ে আছেন বলিউডি অভিনেতা রণবীর সিং।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 12:10 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি অসুস্থ রণবীরের সঙ্গে সম্প্রতি বিশেষ অনুমতি নিয়ে দেখা করেছেন তার বন্ধু দীপিকা।

নতুন সিনেমা ‘গুন্ডে’-এর জন্য কলকাতার দুর্গাপুরে শুটিংয়ের সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন রণবীর। তার মুখপাত্র জানিয়েছেন, জ্বর হওয়ার পরও প্রোডাকশনের ক্ষতির কথা ভেবে শুটিং চালিয়ে যান তিনি।

জ্বর নিয়ে শুটিং করার ফলে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। মুম্বাইতে ফেরার পর রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায় তিনি ডেঙ্গুআক্রান্ত।

তবে টুইটারের মাধ্যমে রণবীর তার ভক্তদের উদ্দেশ্যে টুইট করে জানিয়েছেন, এখন আগের চেয়ে অনেক ভালো আছেন তিনি।

রণবীর টুইট করেন,“আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাকে দ্রুত সুস্থ হতে সাহায্য করেছে। আমার এই কঠিন সময়ে আপনাদের ভালোবাসা পেয়ে আমি খুবই কৃতজ্ঞ।”

দীপিকা-রণবীর অভিনীত নতুন সিনেমা ‘রামলীলা’ মুক্তি পাবে ১৫ নভেম্বর।