গর্বিত স্যান্ড্রা
সাই ফাই মুভি ‘গ্র্যাভিটি’তে অভিনয় ছিল তার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত, এমনটাই মনে করেন অস্কারজয়ী অভিনেত্রী স্যান্ড্রা বুলক।
হাফিংটন পোস্ট জানিয়েছে, প্রথম পর্যায়ে ‘গ্র্যাভিটি’তে অভিনয় করতে চাননি স্যান্ড্রা। কারণ তার আশঙ্কা ছিল, নতুন একটি সিনেমায় কাজ করতে গেলে নিজের তিন বছর বয়সী ছেলে লুইসের সঙ্গে সময় কাটাতে পারবেন না তিনি।
এজন্য নির্মাতা আলফনসো কুয়ারনকে তিনি বলেছিলেন সিনেমাটিতে অভিনয় করা সম্ভব হবে না তার পক্ষে। আর তাই পরবর্তীতে আলফনসো স্যান্ড্রাকে সিনেমার সেটে তার ছেলেকে নিয়ে আসার সুযোগ করে দেন।
‘গ্র্যাভিটি’ সিনেমায় স্যান্ড্রার সঙ্গে আরও অভিনয় করেছেন জর্জ ক্লুনি। সিনেমাটি আমেরিকা এবং কানাডায় মুক্তি পাবে ৪ অক্টোবর।
‘দ্য ব্লাই- সাইড’ সিনেমায় অভিনয়ের জন্য ক্যারিয়ারের প্রথম অস্কার জেতেন স্যান্ড্রা। অনেকেই আশা করছেন ‘গ্র্যাভিটি’তে অভিনয় আরও একটি অস্কার যোগ করবে তার ঝুলিতে।
