২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে টিভিতে ‘ভালোবাসার রঙ’

ঈদে টিভি প্রিমিয়ার হবে বাংলা সিনেমা ‘ভালোবাসার রঙ’ এর। নির্মাতা শাহিন ও সুমন পরিচালিত সিনেমাতে অভিনয় করেছেন বাপ্পি ও মাহী। এতে আরও অভিনয় করেছেন রাজ্জাক, অমিত হাসান, মিজু আহমেদ, বিপাশা প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুমাইয়া খান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 05:40 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

সিনেমাটি ১৭ অক্টোবর বিশেষ অনুষ্ঠানমালায় সকাল ১০টা ৩০মিনিটে প্রচারিত হবে এটিএন বাংলায়। এটি নিশ্চিত করেছে চ্যানেলটির অনুষ্ঠান বিভাগ।

চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১২ সালের ৫ অক্টোবর। এটি ঢাকাসহ সারাদেশের ৫৮টি সিনেমা হলে প্রদর্শিত হয়।

শওকত আলী ইমন ও ইমন সাহার সংগীত পরিচালনায় ‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন আগুন, মিলা, সায়মন, ন্যান্সি, কনা, কিশোর ও রন্টি।