২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাঞ্জেলিনার গোপন বিয়ে?

দুনিয়া জুড়ে যাদের বিয়ে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা, তারা কি সবার চোখ ফাঁকি দিয়ে গোপনে সেরে ফেললেন কাজটা? সম্প্রতি হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির আঙুলে দুটি আংটি দেখে চাউর হয়েছে এই নতুন গুঞ্জন--গোপনে বিয়ে সেরেছেন ব্র্যাড পিট এবং জোলি।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 05:33 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

রাডার অনলাইন জানিয়েছে, অস্ট্রেলিয়ার বন্ডি বিচে সম্প্রতি আঙুলে দুটি আংটি পরা অবস্থায় দেখা গেছে জোলিকে। আর এই ছবি অনলাইনে প্রকাশিত হওয়ার পর থেকে চালু হয়েছে নতুন গুঞ্জন, হয়তো গোপনে বিয়ে করেছেন ব্র্যাঞ্জেলিনা।

এর আগে চলতি বছরের মার্চ মাসে আফ্রিকার কঙ্গো এবং রুয়ান্ডাতে সফরের সময় জোলির হাতে দেখা যায় একটি সোনার আংটি। পঞ্চাশ হাজার ডলারের ওই আংটি বাগদানের সময় তাকে পরিয়েছিলেন ব্র্যাড।