২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘ক্রনিকলস অফ নারনিয়া ফোর’

হলিউডি সিনেমা ‘ক্রনিকলস অফ নারনিয়া’ সিরিজের চতুর্থ পর্বের নির্মাণ শুরু হয়েছে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 05:30 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সি.এস. লুইস রচিত ‘ক্রনিকলস অফ নারনিয়া’ সিরিজের চতুর্থ সিনেমাটির নির্মাণ এবং প্রযোজনার দায়িত্ব দেওয়া হয়েছে মার্ক গর্ডন কোম্পানিকে।

কন্টাক্টমিউজিক জানায়, সিরিজের চতুর্থ গল্প ‘দি সিলভার চেয়ার’-এর নির্মাণ শুরু হয়েছে। সিনেমাটির প্রযোজক মার্ক গর্ডন বলেন, “অসাধারণ সুন্দর নারনিয়াকে বইয়ের পাতা থেকে বাস্তবে রূপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।”

সিরিজের প্রথম তিনটি সিনেমায় সিংহ আসলানের চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন লিয়াম নিসন এবং ‘হোয়াইট উইচ’-এর চরিত্রে অভিনয় করেছিলেন টিল্ডা সুইটন। সিনেমা তিনটি বিশ্বব্যাপী আয় করে ১.৬ বিলিয়ন ডলার।