২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকিনিতে আপত্তি সোনাক্ষির

নতুন সিনেমা ‘র...রাজকুমার’-এ সোনাক্ষি সিনহাকে দেখা যাবে সমুদ্র থেকে ভেজা শরীরে উঠে আসতে। আবেদনময় ওই দৃশ্যে সোনাক্ষির পরনে বিকিনি নয়, উজ্জ্বল রংয়ের একটি শাড়িই থাকবে বলে জানিয়েছেন বলিউডি ওই অভিনেত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জুলফিকার সাব্বির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 05:06 PM

Updated : 25 Apr 2022, 07:20 PM

ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে এ ব্যাপারে সোনাক্ষি বলেন, “বিকিনি কোনোভাবেই পরব না আমি। আমার পরনে যা থাকবে, তাতেই খুশি থাকুন আপনারা।”

বিকিনি পরতে আপত্তি থাকলেও সিনেমার খাতিরে দুষ্টু প্রকৃতির মুখরা এক মেয়ের চরিত্রে অভিনয় বেশ ভালোই উপভোগ করেছেন বলে জানান সোনাক্ষি।

তিনি বলেন, “সিনেমায় এ রকম একটি চরিত্রে অভিনয়ের ব্যাপারটি আমি বেশ উপভোগ করেছি। ‘র...রাজকুমার’-এর ব্যাপারে আমি বেশ উচ্ছ¡সিত। কারণ, এ রকম কোনো চরিত্রে এর আগে অভিনয় করিনি আমি।”

প্রভুদেবার পরিচালনায় ‘র...রাজকুমার’ সিনেমায় সোনাক্ষির বিপরীতে অভিনয় করেছেন শাহিদ কাপুর।