২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেইলরের রোল মডেল মাইলি

তরুন পপতারকা টেইলর সুইট জানান, এমটিভি অ্যাওয়ার্ডসে রবিন থিকের সঙ্গে অপর পপতারকা মাইলি সাইরাসের পারফরমেন্সের পরও তাকে নিজের রোল মডেলের স্থান থেকে সরাতে চান না টেইলর।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 05:22 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, ‘ইউ বিলং টু মি’ হিটমেকার টেইলর বলেন, “কোনো গুরু ভুল করলেও তার ভক্ত কখনও তাকে ঘৃণা করে না। মাইলি ভুল করার পরও সে এখনও আমার রোল মডেল।”

সাবেক ডিজনিতারকা মাইলি কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া এমটিভি অ্যাওয়ার্ডসে তার অশালীন  উপস্থাপনার কারণে সমালোচিত হন। তখন থেকেই তার ওই পরিবেশনা নিয়ে পক্ষে-বিপক্ষে কথা বলে আসছেন সংগীতজগতের তারকারা।