২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার জামাই পাগল

ঈদ-উল-ফিতরে প্রচারিত হয়েছিল ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘জামাই আদর’। এবার ঈদ-উল-আজহার জন্য ওই নাটকের সিকুয়্যাল ‘জামাই পাগল’ তৈরি করছেন নির্মাতা সালাহ্উদ্দিন লাভলু। চিত্রনাট্য লিখেছেন কাজী শাহীদুল ইসলাম।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 05:20 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

নাটকটি সম্পর্কে সালাহ্উদ্দিন লাভলু গ্লিটজকে বলেন, “গত ঈদের জামাই আদর নাটকটি অনেক জনপ্রিয় হয়েছিল। এবার সিকুয়েলের গল্পটি আরও ভালো হয়েছে। আশা করি, দর্শকের ভালো লাগবে।”

তিনি আরও জানিয়েছেন, নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, আখম হাসান, ভাবনা, রুনা খান, প্রাণ রায় প্রমুখ। 

৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘জামাই পাগল’ বাংলাভিশনে প্রচারিত হবে পবিত্র ঈদ-উল-আজহার প্রথম দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে।