২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বইয়ের পোকা সোনম

বলিউডি অভিনেত্রী সোনম কাপুরের রয়েছে বিভিন্ন ধরনের বইয়ের বিশাল সংগ্রহ। তবে যেসব বইয়ের উপর লেখকের স্বাক্ষর থাকে সেগুলোই বেশি সংগ্রহ করতে ভালোবাসেন সোনম।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 05:11 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, উপহার হিসেবে বই বেশি পছন্দ সোনমের, এমনটাই জানিয়েছেন সোনমের বন্ধুরা। তবে শুধু যে ভালো বই সংগ্রহ করতেই বেশি পছন্দ করেন তা নয়, বরং লেখকের সাক্ষর করা বইয়ের প্রতিই তার দুর্বলতা বেশি।

অন্যদিকে মেয়ের বইয়ের পছন্দের উপর আস্থা রয়েছে তার অভিনেতা এবং প্রযোজক বাবা অনিল কাপুরের। তিনি জানান, সোনম যদি মনে করেন যে কোনো বইয়ের কাহিনি নির্ভর করে সিনেমা বা সিরিয়াল নির্মাণ করা উচিত তবে তিনি তা অবশ্যই ভেবে দেখবেন।