২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাস্টি স্প্রিংফিল্ডের চরিত্রে অ্যাডেল

পঞ্চাশের দশকের জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ডাস্টি স্প্রিংফিল্ডের জীবনী নিয়ে নির্মিতব্য একটি বায়োপিকের মূল চরিত্রে অভিনয় করবেন পপতারকা অ্যাডেল।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 05:08 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, অ্যাডেল সিনেমাটিতে অভিনয় করবেন এ বিষয়টি নিশ্চিত করেছে এটির নির্মাতা প্রতিষ্ঠান।

তবে ডেইলি স্টারের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, এখনও সিনেমাটির কাজ প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এ বিষয়ে সংশ্লিষ্টরা খোলাখুলি কিছু জানাননি অ্যাডেল।

সূত্রটি জানায়, ১৯৬০ সালে স্প্রিংফিল্ড যখন মেমফিসে প্রযোজকের সঙ্গে কাজ করতে যান তখনকার কাহিনির উপর ভিত্তি করে সিনেমাটি সাজানো হবে।

২৫ বছর বয়সী অ্যাডেল আগেও জানিয়েছিলেন তিনি স্প্রিংফিল্ডের একজন ভক্ত। আর তাই তার বায়োপিকে অভিনয়ের জন্য অ্যাডেলকেই বেছে নেয় হয়েছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ‘ব্রডওয়াক এম্পায়ার’-এর চিত্রনাট্যকার ডেভিড স্টেন এবং পরিচালনা করবেন নিক হারান।