২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিউ জ্যাকম্যানের নতুন সিনেমা

হলিউডি নির্মাতা নিল ব্লুমক্যাম্পের নতুন সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা হিউ জ্যাকম্যান। সাইফাই থ্রিলার মুভি ‘চ্যাপি’-তে তার সঙ্গে দেখা যাবে নিলের এ বছরের সাড়াজাগানো সিনেমা ‘এলিসিয়াম’-এর অনেক কলাকুশলীকেই।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

সম্প্রতি জুরিখে একটি সংবাদ সম্মেলনে হিউ বলেন, “আমি নীলের নতুন একটি সিনেমা অভিনয় করছি।  ‘চ্যাপি’ নামের ওই সিনেমার শুটিং হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। আগামী বছরের শুরুতে কয়েক সপ্তাহের জন্য আমি ওখানে যাব।”

ব্যাং শোবিজ জানিয়েছে, হিউ ছাড়াও সিনেমাটির অন্যান্য চরিত্রে থাকবেন শার্লটো কপলি এবং হোসে পাবলো ক্যান্টিলো। এছাড়াও আরেকটি মূখ্য চরিত্রে দেখা যাবে ‘স্লামডগ মিলিওনেয়ার’ খ্যাত অভিনেতা দেব প্যাটেল। মিডিয়া রাইটস ক্যাপিটালের প্রযোজনায় সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন টেরি ট্যাশেল।

নতুন ওই সিনেমার ব্যাপারে এখনও বেশি কিছু জানা যায়নি। তবে অনেকেই ধারণা করছেন নিলের ২০০৪ সালে প্রকাশিত শর্ট ফিল্ম ‘টেট্রা ভাল’-এর কাহিনির উপর ভিত্তি করে নির্মিত হবে সিনেমাটি।