জোলিকে পিটের উপহার
বিশ্বজুড়েই হলিউডি অভিনয়শিল্পী জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জুটি পরিচিত পরস্পরের প্রতি তাদের সুগভীর ভালোবাসার জন্য। সম্প্রতি আরও একবার হবু স্ত্রীর প্রতি নিজের ভালোবাসার নিদর্শন দেখালেন ব্র্যাড। তাকে তিন লাখ ডলারের ঝলমলে একটি হীরের হার কিনে দেন।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, বেশ কিছুদিন ধরেই ব্র্যাঞ্জেলিনা জুটিকে কাজের ব্যস্ততার কারণে একে অপরের থেকে দূরে থাকতে হয়েছে। কাজ শেষ হওয়ার পর তারা গত সপ্তাহেই একে অপরের সঙ্গে দেখা করেন। ব্যস্ততার পর জোলির সঙ্গে দেখা হলে তাকে নিয়ে একটি অলঙ্কারের দোকানে যান পিট। আর সেখান থেকেই তার হবু স্ত্রীর জন্য ৩ লাখ মার্কিন ডলার মূল্যের একটি হীরের হার কেনেন তিনি।
শোবিজ স্পাইয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ৪৯ বছর বয়সী পিট টেলিউরাইড এবং টরেন্টোতে একটি চলচ্চিত্র উৎসবে অংশ নেন তার অভিনীত সিনেমা ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেভ’-এর প্রচারে। এর পর ‘ফিউরি’ সিনেমার শুটিংয়ের জন্য তিনি যুক্তরাজ্যে যান। অন্যদিকে বাচ্চাদের সঙ্গে জোলি ছিলেন অস্ট্রেলিয়ায়। ওই সময় জোলি ব্যাস্ত ছিলেন তার প্রযোজিত সিনেমা ‘আনব্রোকেন’-এর জন্য লোকেশন খুঁজতে।
