আমিরের ‘পিকে’
আনুশকা শর্মা এবং আমির খান অভিনীত ‘পিকে’ সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে ২০১৪ সালের ৬ জুন।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, রাজনৈতিক কাহিনির উপর ভিত্তি করে নির্মিতব্য এই সিনেমা পরিচালনা করবেন রাজকুমার হিরানি।
‘থ্রি ইডিয়টস’-এর পর আমিরের সঙ্গে হিরানির এটি হবে দ্বিতীয় সিনেমা।
বিনোদ চোপড়া ফিল্মস এবং হিরানি ফিল্মসের সঙ্গে মিলে ‘পিকে’ প্রযোজনা করবে ডিজনি ইউটিভি।
