২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিত্রাঙ্গদা নিয়ে আসছে ডান্সারস গিল্ড

‘শরৎকালীন নৃত্য উৎসব ২০১৩’-তে যোগ দিতে ঢাকা আসছে কলকাতাকেন্দ্রিক ভারতীয় দল ‘ডান্সারস গিল্ড’। রবীন্দ্রনাথের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ পরিবেশনার জন্য বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আমন্ত্রণে দলটি পারফরম্যান্সের পাশাপাশি তিনদিনের একটি কর্মশালা পরিচালনা করবে।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 06:07 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

এ বিষয়ে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মীনু হক গ্লিটজকে বলেন, “২৯ সেপ্টেম্বর থেকে শরৎকালীন নৃত্য উৎসবের আয়োজন করেছি আমরা। সেখানে আমন্ত্রণ জানিয়েছি ভারতের প্রখ্যাত নৃত্যদল ডান্সারস গিল্ডকে। তারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছে।”

ডান্সারস গিল্ডের সম্মতি সাপেক্ষে ৩ অক্টোবর পর্যন্ত তিন দিনের একটি নৃত্য কর্মশালা আয়োজন করা হয়েছে। কর্মশালার শেষদিন বিকাল থেকে শুরু হবে নাচের অনুষ্ঠান। অন্যান্য নৃত্যশিল্পীদের পাশাপাশি ডান্সারস গিল্ড চিত্রাঙ্গদা পরিবেশন করবে বলে জানিয়েছেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি।