২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইটেম গানে পাওলি

‘হেইট স্টোরি’র পর আবারও বলিউডি সিনেমায় নিজের আবেদনময়ী রূপ নিয়ে হাজির হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী পাওলি দাম। সতীশ কৌশিকের নতুন সিনেমা ‘গ্যাংস অফ ঘোস্ট’-এর একটি আইটেম গানে দেখা যাবে তাকে।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 05:49 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পশ্চিমবঙ্গের সিনেমা ‘ভূতের ভবিষ্যত’-এর বলিউডি রিমেক হতে যাচ্ছে ‘গ্যাংস অফ ঘোস্ট’। আর সেখানেই ‘বালমা’ নামের আইটেম গানের রিমেক ‘ভূত বার’-এ নাচবেন পাওলি।

বিষয়টি নিশ্চিত করে সতীশ কৌশিক টুইট করেন, “হ্যাঁ, পাওলি ‘ভূত বার’ আইটেম গানে নাচবেন। তিনি অসাধারণ।”

মূল সিনেমাটিতে ‘বালমা’ গানের সঙ্গে নেচেছিলেন অভিনেত্রী মোনামি ঘোষ। সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ল²ী নামের একটি ভূতের চরিত্রে।