ধারাবাহিক ‘চন্দ্রাবতী’
শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চন্দ্রাবতী’। ২৮ সেপ্টেম্বর থেকে নাটকটির সম্প্রচার শুরু হচ্ছে। এর কাহিনি-চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন অঞ্জন আইচ।
নির্মাতা সূত্রে জানা গেছে, এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সুর্বণা মুস্তাফা, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরী আলম, বন্যা মির্জা, তিশা, আফরান নিশো, ফারুক আহমেদ, শাহেদ শরীফ খান, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, সুষমা সরকার, রাজিব সালেহীন, টুটুল চৌধুরী, ইকবাল হোসেন, মোস্তাকিম ইমন, মনিরাজ, ইভা প্রমুখ।
নাটকের গল্প প্রসঙ্গে জানা যায়, এক গ্রামের আলোচিত পীর ফজল, তার পরিবার এবং তার আশপাশের লোকজনদের নিয়ে এই ধারাবাহিক নাটকের গল্প এগিয়েছে। বিখ্যাত লেখিকা ড. নুসরাত দেশে আসেন পীরবাদের উপর একটি বই লিখতে। তিনি গ্রামের আসার পর ঘটনা নতুন দিকে মোড় নেয়।
নতুন এই ধারাবাহিকটি চ্যানেল নাইনে প্রতি শনি, রবি ও সোমবার রাত ৮টা ২৫ মিনিটে প্রচারিত হবে।
