২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকের গানে তানভীর ও কোনাল

ঈদের ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘বিয়ের ফুল’-এর শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন সোমনুর মনির কোনাল ও সংগীত পরিচালক  তানভীর তারেক। স্টুডিও ‘সেলিব্রিটি সাউন্ডল্যাবে গানটি রেকর্ড করা হয়েছে।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 05:19 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

শাহীন কবির টুটুলের পরিচালনায় নির্মিতব্য সাতদিনের এই ধারাবাহিকের শীর্ষ সংগীত লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক।

এ বিষয়ে তানভীর গ্লিটজকে বলেন, “গানটির মেজাজের সঙ্গে কোনালের কণ্ঠ দারুণভাবে মিলে গেছে বলে তাকে দিয়ে গান করিয়েছি। সব মিলিয়ে মিষ্টি রোমান্টিক গান হয়েছে বলে মনে করি। দর্শক শ্রোতাদের ভালো লাগবে আশা করছি।’

এদিকে গানটি বিষয়ে নির্মাতা শাহিন কবির টুটুল বলেন, “গানের কথা আর সুর মিলিয়ে আমার নিজের কাছেই চমৎকার লেগেছে। ছেলেমেয়ের প্রশ্ন-উত্তরের আঙ্গিকে সাজানো এই গান। সবমিলিয়ে এর ভিজুয়াল তৈরির ক্ষেত্রেও এক ধরনের ভিন্নতা রাখার পরিকল্পনা করছি।”

এই ধারাবাহিক নাটকটি এশিয়ান টিভিতে আসছে ঈদের সাতদিনের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।