রিচার্ডের সংসারে ভাঙন
হলিউডি অভিনেতা রিচার্ড গিয়ারের ১১ বছরের দাম্পত্য জীবনে এবার শোনা গেল ভাঙনের সুর। কন্টাক্টমিউজিক জানিয়েছে, অভিনেত্রী স্ত্রী ক্যারি লওয়েলের সঙ্গে সম্প্রতি বিচ্ছেদ ঘটিয়েছেন গিয়ার।
নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ‘ল অ্যান্ড অর্ডার’ খ্যাত ক্যারির সঙ্গে এবার ডিভোর্সের পরিকল্পনা করছেন গিয়ার।
এক সূত্রের বরাতে নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, বেশ কিছুদিন ধরে আলাদাভাবে বসবাস করছেন এই দম্পতি। তাদের দুজনের ১৩ বছর বয়সী এক সন্তান রয়েছে।
৬৪ বছর বয়সী গিয়ার এর আগে সুপারমডেল সিন্ডি ক্রোফোর্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এদিকে ৫২ বছর বয়সী ক্যারি এর আগে দুবার বিয়ে করেছেন।
