২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ডায়ানা

প্রিন্সেস ডায়ানার জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘ডায়ানা’ ঢাকায় মুক্তি পাচ্ছে ২৭ সেপ্টেম্বর। এই রাজবধূর মৃত্যুর আগের দুই বছরের কাহিনি নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে। এটি পরিচালনা করেছেন অলিভার হার্সবিগেল। এতে ডায়নার চরিত্রে অভিনয় করেছেন নাওমি ওয়াটস। আরও অভিনয় করেছেন নেভিন অ্যানড্রোস, ডগলাস হডজ।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 09:35 AM

Updated : 25 Apr 2022, 07:18 PM

এ বিষয়ে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন ও মিডিয়া ম্যানেজার মেজবাহ উদ্দীন আহমেদ গ্লিটজকে বলেন, “সিনেমাটি যুক্তরাজ্যে মুক্তি পায় ২০ সেপ্টেম্বর। আর যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ১ নভেম্বর। এর আগে দর্শকদের চাহিদা বিবেচনা করে আমরা সিনেমাটি ঢাকায় মুক্তি দিচ্ছি। ২৭ সেপ্টেম্বর থেকে সিনেমাটি প্রদর্শিত হবে সিনেপ্লেক্সে।”

মেজবাহ আরও বলেন, “দেশের প্রথম মাল্টিপ্লেক্স এই সিনেমা হলের এমন প্রয়াস সিনেমাপ্রেমী দর্শকদের কাছে বিশেষ সমাদৃত হয়েছে। কারণ এর আগেও বেশ কয়েকটি সুপারহিট ছবি যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যে মুক্তির পরপরই নিয়ে এসেছি  আমরা।”

বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সিনেমাটি সম্পর্কে জানা গেছে, বিশ্বব্যাপী আলোচিত প্রিন্সেসের জীবনের ওঠাপড়া, ভাঙাগড়া নিয়ে চলচ্চিত্রটি নির্মিত। চিকিৎসক হাসনাত খানের সঙ্গে ডায়ানার ঘনিষ্ঠতা পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

এদিকে, সিনেমাটিতে ‘নিষ্ঠুর মিথ্যাচার’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন হাসনাত খান। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা জানানো হয়। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এই কাহিনি ডাহা মিথ্যা।