পাঁচ কণ্ঠশিল্পীর নাচ
ঈদে একটি টেলিভিশন অনুষ্ঠানে পাঁচ কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, পুতুল, কর্নিয়া, মিমি ও পড়শীকে নাচতে দেখা যাবে। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুত।
‘ড্যান্স ড্যান্স’ নামের এ অনুষ্ঠান সম্পর্কে আঁখি আলমগীর বলেন, “আমি গানের সঙ্গে নেচে অভ্যস্ত কিন্তু এই প্রথম পুরোদস্তুর নৃত্যশিল্পী হয়ে নাচলাম। তবে এর জন্য অনেক প্রস্তুতি নিয়েছিলাম। বেশ কয়েকদিন রিহার্সাল করেছি আমরা সবাই। আশা করি অনুষ্ঠানটি সবাই উপভোগ করবে।”
রানা বলেন, “এরই মধ্যে আমরা অনুষ্ঠানটি ধারণ করেছি। এরা পেশাগতভাবে কেউ নৃত্যশিল্পী নন। তাদের পেশা গান গাওয়া। এবার তারা নৃত্যশিল্পী হিসেবে ‘ড্যান্স ড্যান্স’ নামে আরটিভির ঈদের অনুষ্ঠানে এক মঞ্চে নাচলেন।
‘ড্যান্স ড্যান্স’ প্রচারিত হবে আরটিভিতে।
