২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল লিমন নিজেই

নিজের গাওয়া একটি গানের মিউজিক ভিডিওর জন্য মডেল হলেন লিমন চৌধুরী। মিউজিক ভিডিওতে তার সঙ্গে মডেল হয়েছে ফারজানা রিক্তা।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 06:09 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এমডি কনক। কেআরআর-এর প্রযোজনায় এস আলী সোহেলের পরিকল্পনা থেকে এর চিত্রধারণ করেছেন মিউজিক কম্পোজার রনি রকিং। 

এ বিষয়ে লিমন গ্লিটজকে বলেন, “আমার একক অ্যালবাম ‘বৃষ্টি বিনিময়’এর তৃতীয় গান ‘দূরের ছায়া’র মিউজিক ভিডিও তৈরি হয়েছে। সিলেট ও জাফলংয়ে এর শুটিং হয়েছে। এটি আমার গাওয়া গানের চতুর্থ মিউজিক ভিডিও।”

লিমন আরও বলেন, “এরই মধ্যে সম্পাদনার কাজ শেষ হয়েছে। কয়েকটি চ্যানেলে গানটি জমা দেওয়া হয়েছে। চ্যানেলগুলো থেকে জানানো হয়েছে, মিউজিক ভিডিওটি তারা সম্প্রচার করবে।”

লিমন জানিয়েছেন ডেটলাইন থেকে প্রকাশিত অ্যালবামের এই গানটির সংগীত পরিচালনা ও কম্পোজ করেছেন বনি আহমেদ। গানের কথা লিখেছেন কাজরী তিথি জামান।