২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গান গাইবেন কেইট মস

গিটারিস্ট স্বামী জেমস হিন্সের সঙ্গে মিলে নিজের জন্মদিনে এবার একটি গান রেকর্ড করবেন মডেল কেইট মস।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 06:04 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, জানুয়ারিতে নিজের ৪০তম জন্মদিনে গান গাইবেন কেইট মস। স্বামী জেমসের সঙ্গে মিলে গানটি রেকর্ডও করবেন তিনি।

তবে গানটি সিঙ্গেল হিসেবে প্রকাশ না করে শুধুমাত্র পরিবার এবং বন্ধুদের শোনাবেন কেইট।

কেইটের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর্তমানে স্বামীর সঙ্গে একটি গান রেকর্ডিংয়ের কাজ করছেন কেইট। রক ধাঁচের এই গানে তার ক্যারিয়ারের বিভিন্ন দিক ফুটে উঠবে।

সূত্রটি আরও জানায়, এবারের জন্মদিনকে জীবনের একটি মাইলফলক হিসেবে মনে রাখতে চান কেইট। তাই গানটি তিনি রেকর্ড করছেন এবং জন্মদিনের পার্টিতে শোনাবেন সবাইকে।

গান গাওয়া কেইটের জন্য নতুন কোনো বিষয় নয়। এর আগে ২০০৩ সালে ব্যান্ড প্রিমাল স্ক্রিমের ‘সাম ভেলভেট মর্নিং’ এবং দ্য লেমনহেডসের ‘ইউ আর ডার্টি রোবট’ গান দুটি গেয়েছিলেন তিনি।

ডেইলি স্টার পত্রিকা এক সূত্রের বরাতে জানিয়েছে, যদি গানটি ভালো হয়, কেইট বলেছেন নতুন একটি অ্যালবাম রেকর্ড করবেন তিনি। পাশাপাশি সংগীতে ক্যারিয়ার গড়ার কথাও ভেবে দেখবেন।

প্রিমাল স্ক্রিম ব্যান্ডের বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছিলেন কেইট। ‘কোয়ালস্কি’, ‘আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু ডু ইট উইথ মাইসেলফ’-এর মতো জনপ্রিয় ভিডিও ছাড়াও ‘দ্য হোয়াইট স্ট্রাইপ’ গানে পোল ড্যান্স করেছিলেন কেইট।