ভক্তের পাশে টেইলর
কনসার্ট দেখতে এসে গাড়ি চাপা পড়ে আহত এক ভক্তের সঙ্গে দেখা করে তাকে চমকে দিয়েছেন গায়িকা টেইলর সুইফট।
কন্টাক্টমিউজিকের খবর অনুযায়ী, ১০ অগাস্ট টেইলরের কনসার্ট দেখার জন্য বাবার সঙ্গে যাচ্ছিলেন সাত বছর বয়সী গ্রেস মারকেল। কিন্তু ট্যাক্সি থেকে নামার সময় একটি গাড়ি ছোট্ট গ্রেসকে ধাক্কা দিয়ে যায়, ওই যাত্রা আর টেইলরের কনসার্ট দেখা হয়ে ওঠে না তার।
পিপল ডটকম জানিয়েছে, মাথার দুই জায়গায় ব্যথা পেয়ে দুদিন হাসপাতালে ভর্তি ছিলেন গ্রেস। শরীরের বেশ কিছু স্থানে আঘাত লেগেছে তার।
অবশেষে সুস্থ হওয়ার পর গ্রেসকে তার বাবা-মা টেইলরের নতুন কনসার্টের টিকেট কিনে দেন। ২১ সেপ্টেম্বর টেনেসি রাজ্যের ন্যাশভিল শহরে অনুষ্ঠিত ওই কনসার্টে মঞ্চের পেছনে গ্রেসের সঙ্গে ব্যক্তিগতভাবে সােৎ করেন তার প্রিয় শিল্পী টেইলর।
গ্রেসের মা এমি বলেন, “টেইলর গ্রেসের সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গে গ্রেসকে জড়িয়ে ধরেন। তিনি গ্রেসকে বলেন, তার আজ সর্দি লেগেছে, তাই গ্রেস যেন তার পারফরম্যান্সের সময় তার সঙ্গে গলা মিলিয়ে গান গায়, এতে তার গাইতে সুবিধা হবে।”
এমি আরও জানান, তাদের মধ্যে এত সুন্দর একটি সাক্ষাৎ হয়েছিল, মনে হচ্ছিল সময় যেন ওখানেই থেমে গেছে।
