২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রজার করম্যানের চরিত্রে টারানটিনো

পরিচালক কুয়েনটিন টারানটিনো তার পরবর্তী বায়োপিকে আরেক হলিউডি চলচ্চিত্র নির্মাতা রজার করম্যানের চরিত্রে অভিনয় করবেন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 03:54 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, হলিউডের বি-গ্রেড চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত করম্যানের চরিত্রে টারানটিনো অভিনয় করবেন ‘দি ম্যান উইথ দি ক্যালিডোস্কপ আইস’ সিনেমায়। সিনেমাটি করম্যানের মাদকাসক্তি নিয়ে নির্মিত ‘দি ট্রিপ’-সিনেমা নির্মাণের কাহিনি নিয়ে নির্মিত হবে বলে জানিয়েছে  ব্রিটিশ ট্যাবলয়েড ফিমেলফার্স্ট ।

করম্যান বলেন, “১৯৬০ সালে মাদক এলএসডি গ্রহণের কাহিনি তুলে ধরা হয়েছিল ‘দি ট্রিপ’ সিনেমাতে। এতে অভিনয় করেছিলেন জ্যাক নিকলসন।”

করম্যান আরও বলেন, “সিনেমাটি ছিল খুবই বিতর্কিত। এটি ছিল ওই বছর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত একমাত্র আমেরিকান সিনেমা। ‘দ্য ট্রিপ’ সিনেমায় ছোট একটি দৃশ্যে আমি অভিনয়ও করেছিলাম।”