২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরের ডবল রোল

ধুম সিরিজের তৃতীয় কিস্তিতে এবার দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বলিউডি অভিনেতা আমির খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2013, 03:34 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

এনডিটিভির খবর অনুযায়ী, ‘ধুম থ্রি’-এর খলনায়ক আমিরকে সিনেমাতে দুটি চরিত্রে দেখা যাবে।

সিনেমায় মূলত খলনায়ক হিসেবেই থাকবেন আমির, কিন্তু তারই যমজ ভাইয়ের চরিত্রে আলাদাভাবে অভিনয় করবেন তিনি। যেখানে এক ভাই থাকবেন ভালো এবং এক ভাই মন্দ।

গসিপ পত্রিকা ডিএনএ এক সূত্রের বরাতে জানিয়েছে, সবাই জানে ধুম থ্রিতে আমিরকে দেখা যাবে খলনায়ক হিসেবে, কিন্তু অনেকেই জানেন না তিনি সিনেমাটিতে ডবল রোলে অভিনয় করবেন।

সূত্রটি আরও জানায়,আমিরের এই দুই রূপে অভিনয়ের আইডিয়াটি ছিল আদিত্য চোপড়ার। তিনি ভক্তদের চমকে দিতে চেয়েছিলেন।

আর যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে বোঝা যাবে আমিরের চরিত্রটি হবে বেশ ভয়ঙ্কর।