২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোয়েন্দা হচ্ছেন বিদ্যা

বলিউডি অভিনেত্রী দিয়া মির্জা প্রযোজিত ‘ববি জাসুস’ সিনেমায় একজন নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা বালান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2013, 05:34 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, বর্ন ফ্রি এন্টারটেইনমেন্টের ব্যানারে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন দিয়া মির্জা এবং সাহিল সাংঘা।

সিনেমাটি সম্পর্কে বিদ্যা বালান বলেন, “একজন নারী গোয়েন্দার চরিত্রে অভিনয়ের বিষয়টি আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে। সিনেমার নামটিও অসাধারণ।”

বিদ্যা আরও বলেন, “দিয়া এবং সাহিলকে আমি অনেকদিন ধরেই চিনি। অভিনয়শিল্পী যেমন প্রযোজকের সঙ্গে কাজ করতে চাইবেন, তারা ঠিক তেমনই। তবে আরও বেশি আকর্ষণীয় হলেন পরিচালক সামার শেখ। এ বিষয়গুলোই সিনেমাটির প্রতি আমার আকর্ষণ বাড়িয়ে তুলেছে।”

বিদ্যা বালানকেই কেন চরিত্রটির জন্য বেছে নিয়েছেন, এমন প্রশ্নের জবাবে দিয়া মির্জা বলেন, “বিদ্যা আমার প্রথম পছন্দ ছিলেন। তিনি প্রাণশক্তিতে ভরপুর একজন অভিনেত্রী। এই চরিত্রটি বেশ ভিন্নধর্মী। আর তাই এর জন্য বিদ্যার চাইতে আদর্শ কেউ হতে পারে না।”

সাহিল বলেন, “বিদ্যার উপস্থিতি দর্শকদের আরও বেশি আকৃষ্ট করবে। আমরা তিনটি চিত্রনাট্য নিয়ে কাজ করছি, এর মধ্যে প্রথমেই ‘ববি জাসুস’-এর শুটিং শুরু করব।”

চলতি বছরের নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে এবং ২০১৪ সালে মুক্তি পাবে।