২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচালনায় ব্ল্যানচেট

নতুন একটি সাইকো থ্রিলার সিনেমা নির্মাণের মধ্য দিয়ে পরিচালনায় আসবেন হলিউডি অভিনেত্রী কেইট ব্ল্যানচেট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:29 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, নতুন এই সিনেমার নাম হবে ‘দ্য ডিনার’।

এইস শোবিজ জানিয়েছে, ডাচ লেখক হেরম্যান কচের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হবে সিনেমাটি।

‘দ্য ডিনার’ সিনেমার কাহিনি গড়ে উঠবে একটি পরিবারকে ঘিরে, যেখানে বাবা-মা তাদের দুই টিনএজ পুত্রকে নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। কাহিনির মূল ধারা থাকবে আমস্টারডামের একটি অভিজাত রেস্টুরেন্টের ডিনার টেবিল ঘিরে বসে থাকা সেই পরিবারকে নিয়ে।

এদিকে কেইট ব্ল্যানচেটের সা¤প্রতিক কাজের মধ্যে রয়েছে উডি অ্যালেনের সিনেমা ‘ব্লু জ্যাসমিন’। তিনি নতুন সিনেমা ‘দ্য মনুমেন্টস মেন’, ‘দ্য হবিট : দ্য ডিসোলেশন অফ স্মাগ’ এবং ‘দ্য হবিট : দেয়ার অ্যান্ড ব্যাক এগেইন’-এ অভিনয় করবেন।