২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামলীলার বিরুদ্ধে মামলা

রামলীলা সিনেমাটি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এই অভিযোগে পরিচালক সঞ্জয় লীলা বনসালি, অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে জয়পুর আদালতে মামলা হয়েছে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2013, 06:16 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পবন শর্মা  নামে জনৈক উকিল ম্যাজিস্ট্রেটের কাছে একটি অভিযোগ দায়ের করলে শনিবার ২১ সেপ্টেম্বর পুলিশকে একটি এফআইআর নিবন্ধন করতে বলে জয়পুর আদালত।

এ বিষয়ে শর্মা বলেন, “অভিযোগপত্রে আমরা উল্লেখ করেছি, ‘রামলীলা’ সিনেমার যে ট্রেইলার বর্তমানে দেখানো হচ্ছে, সেখানে ধর্মীয় গোষ্ঠীদের মধ্যকার বিভেদকে উস্কে দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, তার এই অভিযোগ আদালতের কাছে পেশ করা হলে আদালত পুলিশকে জয়পুর শহরের শ্যাম নগর থানায় একটি মামলা করার নির্দেশ দেয়।     

শর্মা আরও জানান, আদালত কর্তৃক পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বিষয়টি তদন্ত করে দেখার জন্য।