২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যাশন পরামর্শক অক্ষয়

ভারতের নারীদের জন্য এবার ফ্যাশন টিপস নিয়ে এসেছেন বলিউডি অভিনেতা অক্ষয় কুমার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2013, 04:57 PM

Updated : 25 Apr 2022, 07:17 PM

ইউটিউবে নতুন চ্যানেল ‘ফোমো’ (ফ্যাশন অন মাই ওন)-এর মাধ্যমে এবার নারীদের ফ্যাশনবিষয়ক পরামর্শ দেবেন অক্ষয়। চ্যানেলটি অক্ষয়ের নিজস্ব প্রোডাকশন ব্যানার ‘গ্রেজিং গোট পিকচারস’-এর তত্ত্বাবধানে খোলা হয়েছে।

১৫ থেকে ৩৪ বছর বয়সী নারীদের হাল ফ্যাশনবিষয়ক বিভিন্ন পরামর্শ দেবে এই চ্যানেল। হিন্দি এবং ইংরেজি-- দুই ভাষাতেই দেখানো হবে ভিডিওগুলো।

ভারতের প্রত্যন্ত অঞ্চলের নারীরা, যারা আর্থিক কারণে সবসময় বিউটি পার্লারে গিয়ে সৌন্দর্যচর্চা করতে পারেন না তারা এই উদ্যোগে বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করছেন অনেকে।