শীর্ষ ধনী দম্পতি জে-জি এবং বিয়োন্সি
বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এক পরিসংখ্যানে সবচেয়ে ধনী তারকা দম্পতি হিসেবে নির্বাচিত হয়েছেন র্যাপার জে-জি এবং তার স্ত্রী পপতারকা বিয়োন্সি নোলস।
রয়টার্স জানায়, ২০১৩ সালের সবচেয়ে বেশি আয়কারী দম্পতির তালিকার শীর্ষস্থানটি দখল করেছেন জে-জি এবং বিয়োন্সি। ২০১২ সালের জুন থেকে ২০১৩ সালের জুন মাস পর্যন্ত ওই দম্পতি যৌথভাবে ৯ কোটি ৫০ লাখ ডলার ব্যাংকে জমা রাখেন। তাদের অ্যালবাম বিক্রি, কনসার্ট এবং ব্যবসা থেকে তারা এই অর্থ আয় করেন।
ফোর্বসের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ২০১২ সালে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন ওই দম্পতি। সম্প্রতি জে-জি র ‘ওয়াচ দি থর্নস’ সফরে তিনি কেনি ওয়েস্টের সঙ্গে উপস্থাপনা করেছিলেন। তার ওই বিশ্ব সফরে তিনি প্রতি রাতে ১৪ লাখ ডলার আয় করেন।
চলতি বছরের জানুয়ারি মাসে মেয়ে ব্লু আইভির জন্মের পর কিছুদিনের জন্য লাইম লাইট থেকে দূরে ছিলেন বিয়োন্সি। বিরতির পরই তিনি ‘মিস কার্টার’ ওয়ার্ল্ড ট্যুরে তার প্রতিটি রাতের উপস্থাপনার জন্য ২০ লাখ ডলার আয় করেন।
শুধু গানের জগতে নয় নিজেদের ব্যবসা থেকেও উপার্জন করছেন ওই দম্পতি। তারা নিজেদের একটি ক্রীড়া সংস্থা খোলারও প্রস্তুতি নিচ্ছেন। সংস্থাটির নাম ‘রক ন্যাশন’।
দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনয়শিল্পী দম্পতি টম ব্র্যাডি এবং জিসেল বান্ডশেন। চলতি বছরে তাদের ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ৮ কোটি ডলার। তৃতীয় স্থানে রয়েছেন হলিউডের জনপ্রিয় জুটি ব্র্যাঞ্জেলিনা, তারা ব্যাংকে জমা করেছেন ৫ কোটি ডলার।
