২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও হাসপাতালে মান্না দে

কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দে আবারও হাসপাতালে। শ্বাসতন্ত্র এবং কিডনির সমস্যা বৃদ্ধির কারণে তাকে বেঙ্গালুরুর নারায়ণ হরুদায়লায়া হাসপাতালে ভর্তি করা হয়।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 05:38 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে সুস্থ হয়ে উঠছেন মান্না দে। এক বিবৃতিতে জানানো হয়, “মান্না দে এখন জেগে আছেন। তার ডায়ালাইসিস করা হচ্ছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।”

এই নিয়ে দ্বিতীয়বার মান্না দেকে হাসপাতালে ভর্তি করা হল। এ বিষয়ে হাসপাতালটির মুখপাত্র বাসুকী বলেন, “গত সপ্তাহে শ্বাসকষ্ট এবং মূত্রনালীর সমস্যা বেড়ে গেলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।”

বাসুকী আরও জানান, মান্না দের ডায়ালাইসিস করা হচ্ছে। হাসপাতালে ভর্তির পর এখন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

পশ্চিম বঙ্গের ওই সংগীতশিল্পী ৫০ বছর মুম্বাইয়ে কাটিয়েছেন। বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, মালায়াম, কান্নাড়া এবং অহমিয়া মিলিয়ে তিনি সাড়ে তিন হাজারের বেশি গান গেয়েছেন।