২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রেম করছেন লিন্ডজি

দীর্ঘ ৭ বছরের বন্ধুত্বের পর আমেরিকান ফুটবলের সাবেক তারকা ম্যাট নরডগ্রেনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন হলিউডি প্রবলেম সেলিব্রিটি লিন্ডজি লোহান।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2013, 03:52 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

ব্যাং শোবিজ জানায়, কিছুদিন ধরেই ম্যাটের সঙ্গে ডেট করছেন ২৭ বছর বয়সী ওই অভিনেত্রী। চলতি বছরের জুলাই মাসে আদালতের নির্দেশে ৯০ দিনের জন্য রিহ্যাবে কাটিয়েছিলেন তিনি।

সম্প্রতি ফিলাডেলফিয়া ইগলস খেলোয়াড়ের সঙ্গে ডেট করছেন লিন্ডজি। লিন্ডজির পরিবারের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক গড়ে তুলেছেন ম্যাট।

লিন্ডজি সম্পর্কে ম্যাট বলেন, “আমরা একসঙ্গে সময় কাটাই। আমি অনেকদিন থেকেই চেষ্টা করছিলাম লিন্ডজিকে সামলানোর। আর এখন সে পুরোপুরি শান্ত। ও এখন কঠোর পরিশ্রম করছে এবং অন্যদের সঙ্গেও মিশছে।”

পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাট আরও জানান, লিন্ডজি এখন খুবই ভালো আছেন। আর নতুন সম্পর্ক তাকে অনেক শান্ত করে তুলেছে। লিন্ডজির পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে ম্যাটের।