২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিডের নতুন ট্যাটু

সাবেক ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহাম স্ত্রী ভিক্টোরিয়া বেকহামের নামে ট্যাটু করিয়েছেন তার ডান হাতে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 05:51 PM

Updated : 13 Oct 2022, 02:58 PM

হ্যালো ম্যাগাজিনে সম্প্রতি প্রকাশিত ছবিতে দেখা গেছে বেকহামের ওই নতুন ট্যাটু। ডান হাতের কব্জিতে ওই ট্যাটুতে লেখা- ‘ভিক্টোরিয়া’; ঠিক একই রকম হরফে তার বাম হাতের কব্জিতে আছে ‘লাভ’ লেখা আরেকটি ট্যাটু। জানা গেছে, চলতি বছরের মে মাসে নিজের ৩৮তম জন্মদিনে স্ত্রীর কাছ থেকে নতুন একটি ট্যাটু করানোর গিফ্ট ভাউচার পেয়েছিলেন বেকহাম। ভাউচারটিকে তাই নিজের চার সন্তানের জননীর প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবেই ব্যবহার করেছেন তিনি।

ওই সেলিব্রিটি জুটি সম্প্রতি লন্ডনে একটি ফ্যাশন উইক পার্টিতে একসঙ্গে উপস্থিত হন। সেখানেই সাংবাদিকদের ক্যামেরায় নতুন ট্যাটুসহ ধরা পড়েন বেকহাম।