২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘বৃষ্টি নিমন্ত্রণ’

শারদীয় দুর্গোৎসব ও ঈদুল আজহা উপলক্ষে রাজন সাহার উদ্যোগে গানের অ্যালবাম ‘বৃষ্টি নিমন্ত্রণ’ বাজারে আসছে। এই সুরকার ও সংগীত পরিচালকের অ্যালবামে ১১টি গান থাকছে। অ্যালবামটি প্রকাশ করছে জি-সিরিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুমাইয়া রাশেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 04:46 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

এতে গান গেয়েছেন নির্ঝর, লুৎফর হাসান, আর জে রাজু, শিরীন মুন্নি, শারমিন সুমি, হিমন, রাজিব, নিশিতা, মাহাদী, শশী, ঝিলিক, রাজু ও ইভা। অ্যালবামের টাইটেল সং গেয়েছেন শাওন গানওয়ালা।

গানগুলোর সংগীত আয়োজন করেছেন সজীব দাস, সুমন কল্যাণ, মাসুম হোসাইন, রাজীব হোসাইন, এফ এ সুমন, রোমেল হাসান এবং টি আর রোমান্স।

গানগুলো লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী, হাসান মতিউর রহমান, রবিউল ইসলাম জীবন, লুৎফর হাসান, স্নেহাশীষ ঘোষ, এন আই বুলবুল, রুদ্র রজত ও রাজন সাহা।

অ্যালবামটি সম্পর্কে সুরকার রাজন সাহা বলেন, “আমার সব অ্যালবামে সব ধরনের শ্রোতার জন্য গান থাকে। চেষ্টা করেছি ভালো গান করার।”

তিনি অডিও বাজারের উন্নতি এবং পাইরেসি বন্ধ হওয়ার প্রত্যাশা করেছেন ।

এর আগে রাজন সাহার ‘ভালোবাসার বৃষ্টি’, ‘প্রথম ছোঁয়া’ এবং ‘পদ্ম পাতার জল’ শিরোনামে তিনটি অ্যালবাম প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি কলকাতার সিনেমা ‘লাকি ০৭ ’ এর সংগীত পরিচালনা এবং সেলিব্রেটি মিক্সড অ্যালবাম ‘প্রেম গঙ্গা’র কাজ করছেন।