মাইলি-লিয়ামের বিচ্ছেদ
অবশেষে পাকাপাকি বিচ্ছেদ ঘটিয়েছেন হলিউডি জুটি মাইলি সাইরাস এবং লিয়াম হেমসওয়ার্থ।
পিপল ম্যাগাজিনকে দুজনের মুখপাত্র নিশ্চিত করে জানিয়েছেন, নিজেদের বাগদান বাতিল করেছেন মাইলি এবং লিয়াম।
২০১০ সালে ‘দ্য লাস্ট সং’ সিনেমায় অভিনয় করতে গিয়ে পরিচয় হয় এই জুটির। বেশ কিছুদিন প্রেম করার পর বাগদান সম্পন্ন করেন মাইলি এবং লিয়াম।
তখন মাইলি পিপল ম্যাগাজিনকে বলেছিলেন, “আমি লিয়ামের সঙ্গে বাগদান করতে পেরে খুবই আনন্দিত এবং আমি ওর সঙ্গে জীবনের পথে এগিয়ে যেতে চাই।”
কিন্তু ২০১৩ সালের শুরুতে নিজেদের বিয়ের অনুষ্ঠানটি পেছানোর ঘোষণা দেন এই জুটি।
এরমধ্যে বেশ কয়েকবার আঙুলে লিয়ামের দেওয়া বাগদানের আংটি ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যায় মাইলিকে।
কিন্তু চলতি বছরের জুলাইতে কানাডায় আবারও নিজেদের সম্পর্ক পুনরুজ্জীবিত করেন এই জুটি। ওই সময় কানাডায় নিজের নতুন সিনেমা ‘কাট ব্যাংক’-এর শুটিং করছিলেন লিয়াম।
এরপর অগাস্ট মাসে আবারও দূরত্ব দেখা যায় তাদের মধ্যে। তখন থেকেই আলাদাভাবে বসবাস করছেন মাইলি এবং লিয়াম।
বর্তমানে মাইলি ব্যস্ত আছেন তার নতুন অ্যালবাম ‘ব্যাঙ্গার্জ’-এর কাজে। ওদিকে লিয়াম প্রচারণা চালাচ্ছেন তার নতুন সিনেমা ‘হাঙ্গার গেইমস : ক্যাচিং ফায়ার’-এর।
তবে নিজেদের বিচ্ছেদের ব্যাপারে কথা বলতে রাজি হননি মাইলি কিংবা লিয়াম।
