২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে ‘ইনসাইডাস থ্রি’

হরর মুভি ‘ইনসাইডাস’-এর সিকুয়েল এখন অবস্থান করছে আমেরিকার বক্স অফিসের শীর্ষে। ওই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে সিনেমাটির প্রযোজকরা এখন ভাবছেন এটির তিন নম্বর সিকুয়েল তৈরির কথা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 05:15 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

কন্টাক্টমিউজিক জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর মুক্তির পর প্রথম দুদিনেই ৪ কোটি ১০ লাখ ডলার আয় করেছে ‘ইনসাইডাস’; যা ৫০ লাখ ডলার বাজেটের সিনেমাটির প্রায় আট গুণ বেশি। আর তাই এবার সনি পিকচারস এন্টারটেইনমেন্ট ওয়ান এবং ফিল্ম ডিসট্রিক্ট স্টুডিও একসঙ্গে মিলে সিরিজটির নতুন একটি সিকুয়েল নির্মাণের কথা ভাবছে।

সিরিজের চিত্রনাট্যকার লেই ওয়ানেল নতুন পর্বের চিত্রনাট্য লিখতে রাজি হয়েছেন। তবে প্রথম দুটি পর্বের পরিচালক জেমস ওয়ান এবারের পর্বটি পরিচালনা করবেন কি না, তা নিশ্চিত নয় এখনও। কারণ সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ওয়ান জানিয়েছেন, নতুন কোনো হরর সিনেমা নির্মাণে আগ্রহী নন তিনি।

ওদিকে সিরিজের প্রধান দুই অভিনেতা-অভিনেত্রী রোজ বার্নি এবং প্যাট্রিক উইলসন এবারের পর্বে থাকবেন কি না তাও নিশ্চিত নয়। সম্প্রতি উইলসনও জানিয়েছিলেন ওই সিরিজে আর কাজ করতে চান না তিনি।