২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই অ্যালবাম করবে না আর্ক

অ্যালবামের জন্য গান তৈরি থাকা সত্ত্বেও পাইরেসি, বাজারের অস্থিরতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের দুরবস্থার কারণে রেকর্ডিং সেশনে যাচ্ছে না ব্যান্ড আর্ক। ব্যান্ডটির ভোকাল ও প্রধান সৈয়দ হাসানুর রহমান হাসান এ কথা জানান।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2013, 03:53 PM

Updated : 25 Apr 2022, 07:16 PM

হাসান গ্লিটজকে বলেন, “আমাদের হাতে যে পরিমাণ গান আছে, তা দিয়ে দুটির বেশি অ্যালবাম করা সম্ভব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, পাইরেসি, কোম্পানিগুলোর দুরবস্থা, বাজারের অস্থিরতা ইত্যাদি নানা কারণে আমরা এখনই অ্যালবাম বের করতে চাই না।”

তিনি আরও বলেন, “আমরা বামবার দিকে চেয়ে আছি আমাদের সমস্যার আশু সমাধানের জন্য। ইতোমধ্যে তারা বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এখন সে সবের ফলাফল আমাদের বর্তমান সমস্যার সমাধান করবে বলে আশা করছি।”

তিনি জানান, অ্যালবামের জন্য শ্রোতাদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে তারা গান করেছেন।

তিনি আরও জানান, গত ছয় মাস ধরে তারা টানা অনুশীলন করছেন। প্র্যাকটিসের সময় পুরনো গানগুলোতেই বেশি সময় দেওয়া হচ্ছে। পুরনো গানগুলোকে নতুনভাবে পরিবেশনার চেষ্টা করছেন তারা।