টিভি সিরিজ পরিচালনায় অ্যাফ্লেক
‘দ্য মিডল ম্যান’ নামের নতুন একটি টিভি সিরিজের প্রথম পর্ব পরিচালনা করবেন বেন অ্যাফ্লেক।
ইডব্লিউ ডটকম জানিয়েছে,পরিচালনার পাশাপাশি এপিসোডটির নির্বাহী প্রযোজক হিসেবেও থাকবেন ৪১ বছর বয়সী এই অভিনেতা।
‘দ্য মিডল ম্যান’ সিরিজের কাহিনি আবর্তিত হবে একজন এফবিআই এজেন্টকে ঘিরে, যিনি একটি ইতালীয়-আমেরিকান মাফিয়া দলকে পাকড়াও করেন। তার সঙ্গে সহযোগী হিসেবে থাকেন একজন আইরিশ-আমেরিকান গ্যাংস্টার; এই লোকটি তাকে গোপনে তথ্য প্রদান করেন।
‘চেজিং এমি’ এবং ‘আরগো’ খ্যাত অভিনেতা বেন বর্তমানে অভিনয় করছেন ‘ম্যান অফ স্টিল’-এ ব্যাটম্যানের ভূমিকায়।
