২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে পাকিস্তানি ‘জিনদা ভাগ’

প্রায় পাঁচ দশক পর ৮৬তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্রের তালিকায় মনোনয়নের জন্য আবেদনের সুযোগ পেয়েছে পাকিস্তানি সিনেমা ‘জিনদা ভাগ’।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2013, 03:50 PM

Updated : 25 Apr 2022, 07:15 PM

এশিয়ান নিউজ সার্ভিস জানায়, লাহোরে নির্মিত কমেডিভিত্তিক সিনেমাটিতে অভিনয় করেছেন বলিউডি অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সিনেমাটি টরেন্টোতে অনুষ্ঠিত মোসাইক মিসাফ উৎসবে ইতোমধ্যেই তিনটি ভিন্ন তালিকায় চারটি পুরস্কার জয় করেছে।

পাকিস্তানের অ্যাকাডেমি সিলেকশন কমিটির মেম্বারদের ভোটে সিনেমাটি অস্কার মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছে। ওই সময় ভোট প্রত্যাশিত সিনেমার তালিকায় আরও ছিল ‘চাম্বেলি’, ‘জোশ এবং ‘লামহে’।

সিনেমাটি সম্পর্কে কমিটি মেম্বার মেহেরিন জব্বার বলেন, “সিনেমাটিতে ভিন্ন ভিন্ন ধারার কয়েকটি গল্প দেখানো হয়েছে। আর যেভাবে তারা বিষয়টি তুলে ধরেছেন তা সত্যিই অসাধারণ।”